ঢাকাগামী এসি বাসে ৩০ হাজার পিস ইয়াবা, আটক ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ নভেম্বর ২০১৭, ১৭:২১আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ১৭:২১

ঢাকাগামী এসি বাসে ৩০ হাজার পিস ইয়াবা, আটক ৩ চট্টগ্রামে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) একটি বাসে তল্লাশি চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর নিউমার্কেট মোড় এলাকায় ঢাকাগামী ‘তুবা লাইন’ পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে এই ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার দায়ে বাসের চালকসহ তিনজনকে আটক করা হয়। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান এ তথ্য জানান। আইনগত ব্যবস্থা নিতে আটকদের ইয়াবাসহ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

আটক তিনজন হলেন– বাসটির চালক মোস্তফা, যাত্রী রিফাত ও জোবায়ের।

মিমতানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে নিউমার্কেটের নিজাম হোটেলের সামনে রাস্তার ওপর চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করে র‌্যাব। এসময় ঢাকাগামী তুবা পরিবহনের একটি বাসের গতিবিধি সন্দেহজনক হলে র‌্যাব সদস্যরা বাসটি থামিয়ে তাতে তল্লাশি চালান। এসময় গ্রেফতার যাত্রীদের প্যান্টের পকেট থেকে ছয় হাজার পিস ইয়াবা এবং পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাসে সুকৌশলে লুকানো আরও ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম