গাজীপুরে সড়ক দুর্ঘটনায় র‌্যাব কর্মকর্তা নিহত

গাজীপুর প্রতিনিধি
২৫ নভেম্বর ২০১৭, ২৩:৪৪আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ২৩:৫৪

র‌্যাবের ট্রেনিং স্কুলের উপ-সহকারী পরিচালক সোহেল রানা

গাজীপুর সিটি করপোরেশনের পোড়াবাড়িতে মাইক্রোবাসের ধাক্কায় র‌্যাবের ট্রেনিং স্কুলের উপ-সহকারী পরিচালক (ডিএডি) সোহেল রানা (৩৪) নিহত হয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পোড়াবাড়ি বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। র‌্যাবের ট্রেনিং স্কুলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল মালিক এ তথ্য নিশ্চিত করেন।

সোহেল রানা সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল গ্রামের জিএম আব্দুর রউফের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর এডুকেশন কোরের কর্মকর্তা। সম্প্রতি তিনি গাজীপুরের র‌্যাবের ট্রেনিং স্কুলে যোগদান করেন।

এএসপি আব্দুল মালিক জানান, ছুটি কাটিয়ে বাড়ি থেকে কর্মস্থলে ফিরছিলেন ডিএডি সোহেল রানা। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পোড়াবাড়ি বাসস্ট্যান্ডে গাড়ি থেকে নামেন তিনি। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত পরিদর্শক আব্দুল হাই জানান, দুর্ঘটনার পরপরই চালক গাড়িটি নিয়ে পালিয়ে যায়। লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। রাতেই লাশের ময়নাতদন্ত হবে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম