সাংবাদিকতা ও সাহিত্যে বিশেষ অবদান রাখায় ১০ গুণীজনকে ময়মনসিংহ প্রেসক্লাব সম্মাননা পদক প্রদান করা হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
জেলা প্রশাসক মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দ্য ফারমার্স ব্যাংক লিমিটেডের অডিট বিভাগের চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি, অধ্যাপক রিয়াজুল ইসলাম, ময়মনসিংহ প্রেসক্লাবের সেক্রেটারি বাবুল হোসেন প্রমুখ।
বৃহত্তর ময়মনসিংহে জন্মগ্রহণকারী কৃতী সাংবাদিক ও সাহিত্যিক, যারা ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত নিজ নিজ ক্ষেত্রে অবদান রেখেছেন, তাদেরকে ময়মনসিংহ প্রেসক্লাব পদক প্রদান করা হয়। পদকপ্রাপ্তরা হলেন- ২০১১ সালে সাংবাদিকতায় শ্যামলেন্দু পাল, সাহিত্যে আনজীর লিটন,২০১২ সালে সাংবাদিকতায় জিয়াউদ্দিন আহমেদ, সাহিত্যে ড. আমিনুর রহমান সুলতান, ২০১৩ সালে সাংবাদিকতায় সুলতান উদ্দিন খান (মরণোত্তর), সাহিত্যে মাহমুদ কামাল, ২০১৪ সালে সাংবাদিকতায় রফিকুল ইসলাম রতন, সাহিত্যে আশরাফ মীর, ২০১৫ সালে সাংবাদিকতায় মোস্তফা বাবুল, সাহিত্যে সোহরাব পাশা। অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যরাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








