কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৫ নভেম্বর) বিকাল পাঁচটার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডির কলেজ রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলো- দৌলতপুর উপজেলার স্বরূপপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে মাসুদ (২৭) ও রিয়াজ উদ্দিনের ছেলে লিখন (১৮)। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, সীমান্ত এলাকা থেকে অস্ত্র নিয়ে মোটরসাইকেলে দৌলতপুর যাওয়ার পথে মহিষকুন্ডি কলেজ রোডে মথুরাপুর ক্যাম্পের পুলিশ তাদের আটক করে। পরে মাসুদের দেহ তল্লাশি করে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।








