পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত বাদামের ক্ষেত, হতাশ চাষিরা

রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর
২৭ নভেম্বর ২০১৭, ১১:৫৪আপডেট : ২৭ নভেম্বর ২০১৭, ১১:৫৮

বারতোপা গ্রামে বাদামের বীজ সংগ্রহ করছেন চাষিরা

পোকার আক্রমণ ও অতি বৃষ্টির কারণে গাজীপুরের শ্রীপুরে বাদামের বীজ উৎপাদন ব্যাহত হয়েছে এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন চাষিরা। মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামের চাষিদের দাবি, অন্তত ১৫ বছর ধরে নিয়মিত বাদামের বীজ চাষ করলেও গত দুই বছর ধরে ক্ষতির মুখে পড়ছেন তারা। একসময় লাভবান হলেও এখন হতাশ হয়ে বাদামের বীজ চাষ ছেড়ে দিতে চাচ্ছেন অনেক চাষি।

চাষিরা জানান, দেশে বাদামের বীজ চাষের অন্যতম একটি উৎসস্থল শ্রীপুর। এখানে উৎপাদিত বাদামের বীজ দেশের বিভিন্ন চরাঞ্চলে সরবরাহ করা হয়। গতানুগতিক পদ্ধতিতেই এতদিন ধরে চাষ করা হচ্ছিল। কিন্তু এবার পোকার আক্রমণে ফসলের ক্ষতি হয়েছে। এ কারণে বিনিয়োগ তোলাই কঠিন হয়ে পড়বে।

বাদামের বীজ , ফলন কম

এ ব্যাপারে বারতোপা গ্রামের শামছুল হক (৬০) জানান, এক যুগের বেশি সময় ধরে বাদামের বীজ চাষ করে আসছেন তিনি। এ বছর ৩৫ শতকে আড়াই মণ ফসল হয়েছে। গত বছর ৩৫ শতকে ফলন হয়েছিল চার মণ। এতে লাভ না হলেও খরচ তোলা সম্ভব হয়েছিল। কিন্তু এবার লাভ তো দূরের কথা, খরচ পর্যন্ত ওঠানো সম্ভব না।

একই গ্রামের আইয়ুব আলী ও রফিকুল ইসলামসহ  অন্যান্য  চাষিরাও এবার বাদাম চাষ করে ক্ষতির শিকার হয়েছেন বলে দাবি করেছেন।

বাদামের বীজ সংগ্রহের পর হতাশা প্রকাশ করেছেন চাষিরা

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা এ এস এম মুয়ীদুল হাসান বলেন, ‘শ্রীপুরে বাদাম বা বাদামের বীজ চাষের ব্যাপারে কোনও তথ্য আমাদের কাছে নেই। কোনও চাষি কৃষি বিভাগের সঙ্গে কখনও যোগাযোগ করেনি। আগামী মার্চ-এপ্রিল মাসে খরিপ-১ মৌসুম বাদাম চাষের উত্তম সময়।’ তখন বাদাম চাষ করলে লাভবান হওয়া যাবে বলেও জানান তিনি।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম