জাতীয় নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্তের সময় আসেনি: কবিতা খানম

গাজীপুর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৭, ১৯:৫৪আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ২০:২৪

গাজীপুরে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কবিতা খানম জাতীয় নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়ার সময় এখনও আসেনি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। তিনি বলেন, ‘বর্তমান কমিশনের সবচেয়ে বড় কাজ নির্বাচন অনুষ্ঠিত করা। আমরা প্রতিটি নির্বাচনই সুষ্ঠু, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য করে সম্পন্ন করতে চাই। আমরা চাই নির্বাচন যেন আর বিতর্কিত না হয়।’
মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে গাজীপুর সিটি করপোরেশন এলাকায় স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কবিতা খানম এসব কথা বলেন। এসময় তিনি বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর অনেকগুলো নির্বাচন আয়োজন করেছি। এর মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনও ছিল, যা সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে। আমরা সামনে রংপুর সিটি করপোরেশন নির্বাচনকেও ঠিক একইভাবে গ্রহণযোগ্য করে তুলতে চাই।এ জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।’
কবিতা খানম বলেন, ‘স্মার্টকার্ড বা স্মার্ট জাতীয় পরিচয়পত্র নাগরিকের পরিচয়বাহী আধুনিক পরিশীলিত একটি ডিজিটাল ডক্যুমেন্ট। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে। এ পরিচয়পত্র একটি বহনযোগ্য দলিল, যা নাগরিকদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রীয় ও সামাজিক সেবা দেওয়ার ক্ষেত্রে, তথা সুশাসন প্রতিষ্ঠায় নিশ্চয়তা দিতে মুখ্য ভূমিকা রাখবে। দ্রুত যেন এই কার্ড সব ভোটারের হাতে তুলে দেওয়া যায়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’
স্থানীয় বিশিষ্ট নাগরিকদের হাতে স্মার্টকার্ড তুলে দিচ্ছেন নির্বাচন কমিশনার কবিতা খানম এই নির্বাচন কমিশনার জানান, সিটি করপোরেশনগুলোতে স্মার্টকার্ড বিতরণের পর জেলা পর্যায়ে তা বিতরণের পদক্ষেপ নেওয়া হচ্ছে। ডিসেম্বর মাসের ১ তারিখে ৩৭ জেলায় একযোগে এই পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন হবে।
না ভোটের বিধান চালু করা হবে কিনা— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কবিতা খানম বলেন, ‘রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রাপ্য মতামত নিয়ে একটি উপ-কমিটি কাজ করছে। তাদের মতামত ও সুপারিশগুলো কমিশনের বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলাম, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারউজ্জামান, গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ। অনুষ্ঠানে স্মার্টকার্ড নিয়ে তথ্য উপস্থাপন করেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান।
পরে কয়েকজন বিশিষ্ট নাগরিকের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দিয়ে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি নির্বাচন কমিশনার কবিতা খানম।

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম