জয়পুরহাটে জনতা ব্যাংক থেকে টাকা চুরি

জয়পুরহাট প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৭, ২০:২০আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ২৩:৩১

জয়পুরহাট জয়পুরহাট শহরের পুরাতন বাটার মোড় এলাকার জনতা ব্যাংক প্রধান শাখার ক্যাশ কাউন্টার থেকে ৪৫ লাখ টাকা চুরি হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের ক্যাশিয়ার রায়হান আলী ও পিয়ন আমানত আলীকে আটক করেছে। ব্যাংকের ব্যবস্থাপক শাহ আলম টাকা চুরির এই ঘটনা নিশ্চিত করেছেন।
ব্যবস্থাপক শাহ আলম বলেন, ‘মঙ্গলবার সকাল ১০টায় এই শাখার ক্যাশে সোনালী ব্যাংকের প্রধান শাখায় জমা দেওয়ার জন্য ৪৫ লাখ টাকা রাখা হয়। টাকা জমা দেওয়ার সময় সেখানে টাকার ব্যাগটি আর খুঁজে পাওয়া যায়নি। পরে চুরির বিষয়টি জানাজানি হয়।’
খবর পেয়ে বিকাল সোয়া ৩টায় জনতা ব্যাংক বগুড়া অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মিজানুর রহমান ওই শাখা পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘টাকাগুলো চুরি হয়েছে নাকি ব্যাংকের কোথাও আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’
মিজানুর রহমান জানান, ব্যাংক থেকে টাকা চুরির খবর পুলিশকে জানালে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের ওই শাখার ক্যাশিয়ার ও পিয়নকে আটক করেছে।
আরও পড়ুন-

জাতীয় নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্তের সময় আসেনি: কবিতা খানম
রসিক নির্বাচন: বিএনপির মেয়র প্রার্থী বাবলা ঋণখেলাপি, দাবি সোনালী ব্যাংকের

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম