ঠাকুরগাঁওয়ে বাস উল্টে নিহত ৩, আহত ৮

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৭, ২২:০০আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ২২:০৫

রাস্তার পাশে উল্টে পড়ে থাকা বাস (ছবি- প্রতিনিধি)

ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কে বাস উল্টে বাদশা মিয়া (৩০) নামে এক হেলপারসহ অজ্ঞাত তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন আহত হন। মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় শিবগঞ্জ বিমানবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- অপারেশন) সিফায়াতুল মাজদার সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত বাদশা মিয়া ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সিরহাট গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (মঙ্গলবার) বিকালে শিবগঞ্জ বিমানবন্দর এলাকায় পৌঁছালে মা এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার বাদশা মারা যান। এসময় কমপক্ষে ১০ জন যাত্রী আহত হন। পরে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। পরে আহতদের মধ্যে আরও দুই জনের মৃত্যু হয়।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তানিয়া আরফিন জানান, হাসপাতালে ভর্তি হওয়া আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি সিফায়াতুল মাজদার সিফাত জানান, তাৎক্ষণিকভাবে বাদশা ছাড়া বাকি হতাহতের পরিচয় পাওয়া যায়নি।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান