ইয়াবাসহ পুলিশের হাতে পুলিশ আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ নভেম্বর ২০১৭, ২৩:৪২আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ০০:০২

চট্টগ্রাম

চট্টগ্রামে এক হাজার পিস ইয়াবাসহ পুলিশের এক এএসআইসহ দুই জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকালে কর্ণফুলী থানার মইজ্জারটেক মোড় থেকে তাদের আটক করেন নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তারা। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুল মোস্তফা এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার হওয়া দুই জন হলেন, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চন্ডিদার গ্রামের আবুল বাশারের ছেলে ও জেলা পুলিশের এএসআই আনোয়ার হোসেন (৩২) এবং মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মৃত মজিবুর রহমানের ছেলে উজ্জ্বল (৩৪)।

ওসি সৈয়দুল মোস্তফা বাংলা ট্রিবিউনকে বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক এলাকায় কক্সবাজার থেকে আসা সাদা রংয়ের একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এসময় চালকের আসনে থাকা আনোয়ারের প্যান্টের পকেট থেকে আটশ’ এবং তার সঙ্গে থাকা উজ্জ্বলের কাছ থেকে দুইশ’ ইয়াবা পাওয়া যায়।

ওসি সৈয়দুল মোস্তফা আরও জানান, এ ঘটনায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে কর্ণফুলী থানায় মাদক আইনে একটি মামলা করেছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম