রূপগঞ্জে গ্রেফতার জেএমবি সদস্য ইসহাক দুই দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৭, ১৭:৪৩আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ১৭:৫১

নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সদস্য মো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সদস্য মো. আবু ইসহাকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহসিন এ রিমান্ড মঞ্জুর করেন।

বুধবার বিকেলে র‌্যাব-১১ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব-১১ এর সিনিয়র সহকারি পরিচালক মো: শাকিল আহমেদের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবু ইসহাককে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হলে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মঙ্গলবার (২৮ নভেম্বর) দিনগত রাতে রূপগঞ্জের বরপা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ইসহাককে গ্রেফতার করে  র‌্যাব। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বিপুল সংখ্যক জঙ্গিবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। ইসহাকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দর থানায় নাশকতার অভিযোগে মামলা রয়েছে। ২০০২ সালে ইসহাক জেএমবির সঙ্গে যুক্ত হয়।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক