ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া পরীক্ষার্থীর এক বছরের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৭, ২০:০১আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ২০:১১

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় মো. রুহুল আমিন নামে এক ভুয়া পরীক্ষার্থীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম এই দণ্ড দেন।

সাজাপ্রাপ্ত রুহুল আমিনের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শম্ভুপুরে। সে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অনিয়মিত পরীক্ষার্থী মো. নজরুল ইসলামের বদলে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজকেন্দ্রে পরীক্ষা দিতে আসে।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এএস এম শফিকুল্লাহ জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স (সম্মান) দ্বিতীয় বর্ষের ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালে রুহুল আমিন হাজিরা খাতায় সই করার সময় সন্দেহ হয়। পরে কেন্দ্রের কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে আটক করে নিয়ে যান। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম