ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে শহরের টেংকের পাড়ের পৌর কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে সভায় অন্যানের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, পৌরসভার প্যানেল মেয়র মো. ফেরদৌস মিয়াসহ ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যরা উপস্থিত ছিলেন।








