মোবারকগঞ্জ সুগার মিল উৎপাদনে যাচ্ছে শুক্রবার

ঝিনাইদহ প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৭, ২৩:৫৯আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ১১:২৭

মোবারকগঞ্জ সুগার মিল

১২ কোটি টাকার চিনি অবিক্রিত রেখে নতুন মৌসুমে উৎপাদনে যাচ্ছে দক্ষিণাঞ্চলের একমাত্র ভারী চিনি শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ সুগার মিল। শুক্রবার থেকে মিলটির ২০১৭-১৮ মৌসুমের আখ মাড়াইয়ের কার্যক্রম কাল শুরু হবে। মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেলোয়ার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

সুগার মিল সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে একলাখ মেট্রিক টন আখ মাড়াই করে সাড়ে সাত হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ মৌসুমে মিলটি সচল থাকবে মাত্র ৭৮ দিন।

মোবারকগঞ্জ সুগার মিলের ভাণ্ডার কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিশ্বাস আব্দুর রাজ্জাক বলেন, ‘মিলের গোডাউনে গত বছরের দুই হাজার টন চিনি অবিক্রিত অবস্থায় রয়েছে। প্রতি টন চিনির মিল মূল্য ৬০ হাজার টাকা। এ হিসেবে গোডাউনে ১২ কোটি টাকার চিনি অবিক্রিত রয়েছে।’

সুগার মিলের এমডি দেলোয়ার হোসেন বলেন, ‘২০১৭-১৮ মৌসুমে আনুমানিক ৭৮-৮০ কার্যদিবসে একলাখ মেট্রিক টন আখ মাড়াই করে সাড়ে সাত হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩টায় এ কার্যক্রম উদ্বোধন করবেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।’
আরও পড়ুন:

পিকআপ-ইজিবাইক সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত

/এমএ/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের