পিকআপ-ইজিবাইক সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত

নোয়াখালী প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৭, ১০:৪৭আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ১০:৪৭

নোয়াখালী নোয়াখালী শহরের মাইজদীতে পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আনিসা আনান (১৭) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সুমাইয়া তাসনুর (১৭) নামে অপর এক ছাত্রী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মাইজদী বাজার এলাকার গ্রিণ হল কমিউনিটি সেন্টারের সামনের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত আনিসা আনান ওই এলাকার আলী আহম্মদের মেয়ে। তিনি নোয়াখালী সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের পড়াশুনা করতেন। এছাড়া আহত সুমাইয়া তাসনুর এলাকার নূর রহমানের মেয়ে এবং তিনি একই কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী।

আহত সুমাইয়ার চাচা সাইদুর রহমান বলেন, ‘সকালে আমার ভাতিজি ইজিবাইকে করে কোচিং করতে মাইজদী কোর্ট থেকে মাইজদী বাজার সংলগ্ন মাস্টারপাড়ায় যাচ্ছিল। বড় মসজিদ মোড় থেকে অপর ছাত্রী আনিসা আনান ইজিবাইকে উঠেন। ইজিবাইকটি সোনাপুর- মাইজদী সড়কের গ্রিণ হল কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে একটি পিকআপ দ্রুত গতিতে আসছিল। এতে ইজিবাইকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি চলন্ত অবস্থায় লাফ দেন। এসময় পিকআপটি ইজিবাইকের সামনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আনিসা মারা যায় এবং সুমাইয়া গুরুতর আহত হয়।’

তিনি আরও বলেন, ‘আহত সুমাইয়াকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘাতক পিকআপ ও ইজিবাইকটি জব্দ করা হয়েছে, তবে চালকরা পালিয়ে গেছে। নিহতের লাশ ময়না তদন্ত না করেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের