ইউপি চেয়ারম্যান কারাগারে

বরগুনা প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৭, ২৩:০৬আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ২৩:০৭

বরগুনা

নির্বাচন পূর্ববর্তী সহিংসতার মামলায় বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এ কে এম নুরুল হককে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর একটার দিকে বরগুনার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হুমায়ূন কবীর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনের আগে ২১ মার্চ সকাল ১১টার দিকে উত্তর ঘোপখালী এলকায় চারজনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে নুরুল হক ও তার সহযোগীরা। ওই দিন রাতেই ইউপি চেয়ারম্যান এ কে এম নুরুল হককে প্রধান আসামি করে ৪২ জনের বিরুদ্ধে আমতলী থানায় একটি মামলা দায়ের করেন আড়পাঙ্গামিয়া গ্রামের বাসিন্দা মো.সুলতান আহমেদ। এ মামলায় পুলিশ ইউপি চেয়ারম্যান নুরুল হকসহ ১১ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পরে এ মামলায় বৃহস্পতিবার আদালতে হাজির হলে, ইউপি চেয়ারম্যান নুরুল হককে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম