বাগেরহাটের মোরেলগঞ্জে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে প্রত্যন্ত অঞ্চলের দুই শতাধিক পরিবার বিদ্যুৎ সংযোগের আওতায় এলো। বৃহস্পতিবার বিকালে মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ বাজারে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন ।
পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা বিআইডব্লিটিএর উপপরিচালক একেএম কাউসারুল ইসলাম, উপপরিচালক আসরাফ জোসেন, পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জুলফিকার রহমান, সেচ্ছাসেবক লীগের বাগেরহাট জেলা কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, যুগ্ম-আহ্বায়ক সরদার আব্দুল কাদের, যুবলীগের মোড়েলগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম, পঞ্চকরণ ইউনিয়ন শাখার আহ্বায়ক বদিউজ্জামান মজুমদার, ইউপি সদস্য তাঁতীলীগ নেতা মো. দেলোয়ার হোসেন খলিফা প্রমুখ।
অনুষ্ঠানে শামীমের নেতৃত্বে যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী প্রধান অতিথির হাতে ফুল দিয়ে যুবলীগে যোগ দেন। এর আগে ডা. মোজাম্মেল হোসেন বিআইডব্লিউটিএর নবনির্মিত লঞ্চঘাটের উদ্বোধন করেন।








