ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, নিহত ১

ময়মনসিংহ প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০১৭, ১২:০১আপডেট : ০১ ডিসেম্বর ২০১৭, ১২:১২

ময়মনসিংহ

ময়মনসিংহ সদরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চান মিয়া (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের পরিবারের আরও দুই সদস্য। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত ৯টার দিকে খাকডহর ইউনিয়নের মীর্জাপুর বিলপাড় গ্রামে এ ঘটনা ঘটে। ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

নিহত চান মিয়া মীর্জাপুর বিলপাড় গ্রামের মমিন আলীর ছেলে। আহত দুই জন হলেন মিয়া হোসেনের ছেলে শাহজাহান ও শুকুর আলীর ছেলে কামরুল ইসলাম। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, জমি নিয়ে চান মিয়া ও তার প্রতিবেশী তারা মিয়ার মধ্যে বিরোধ ছিল। এ নিয়ে উভয় পক্ষ মামলাও করেছে, যা আদালতে বিচারাধীন রয়েছে। এ বিরোধের জেরে বৃহস্পতিবার রাত ৯টার দিকে দুই পক্ষে ঝগড়া শুরু হয়। এর একপর্যায়ে তারা মিয়ার পরিবারের সদস্যরা চান মিয়ার পরিাবরের ওপর হামলা চালায়। এ ঘটনায় গুরুতর আহত হন চান মিয়া, শাহজাহান ও কামরুল ইসলাম। রাতেই তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১০টায় চান মিয়া মারা যান।

ওসি কামরুল ইসলাম জানান, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম