দিনাজপুরের হিলিতে বিশ্ব এইডস দিবস ২০১৭ পালিত হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কমপ্লেক্স চত্বর হতে একটি র্যালি বের হয়। র্যালিটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়। এইডস নিয়ে কাজ করেন এমন এনজিও কর্মীরা র্যালিতে অংশ নেন।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা.রাশেদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী জাহাঙ্গির হোসেন, লাইট হাউজ হিলির ম্যানেজার জাহাঙ্গির আলম ও কায়েস উদ্দিন, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার বিকাশ মণ্ডল প্রমুখ।








