নওগাঁর মহাদেবপুর উপজেলার দুলালপাড়া গ্রাম থেকে সোহারা খাতুন বৃষ্টি (২৮) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ ডিসেম্বর ) ভোরে তার নিজের ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গৃহবধূ সোহারা খাতুন বৃষ্টি দক্ষিণ দুলালপাড়া গ্রামের বাসিন্দা নাহিদের স্ত্রী ও বগুড়া জেলার শিবগঞ্জ থানার সামছুল চৌধুরীর মেয়ে।
মহাদেবপুর থানার ওসি মিজানুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সোহারা খাতুন বৃষ্টির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এখনও কোনও মামলা হয়নি। লাশ ময়নাতদন্তের পর এ বিষয়ে জানানো হবে।








