বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

বান্দরবান প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০১৭, ১৬:৫৭আপডেট : ০১ ডিসেম্বর ২০১৭, ১৬:৫৮

বান্দরবান বান্দরবানের বনরূপা পাড়ায় এক স্কুলছাত্রী বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে। বান্দরবান মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা বিয়েটি বন্ধ করেন। শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে বনরূপা পাড়ার কনের নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে।

মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা বলেন, ‘আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি মেয়ের বয়স এখনও ১৬বছর।তাই এ বিয়ে বন্ধ করে দিয়েছি। এছাড়া মেয়ের পক্ষ থেকে একটি ভুয়া জন্ম নিবন্ধন পেয়েছি। এ নিবন্ধন কে দিয়েছে তাও যাচাই করা হবে। তবে ঘটনাস্থলে বর ও কাজীকে পাওয়া যায়নি। পরে তাদেরকেও খুঁজে বের করা হবে।’

তিনি আরও বলেন, ‘মেয়েটি বান্দরবান সাঙ্গু উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে প্রথম সাময়িক পরীক্ষা দেওয়ার পর আর বিদ্যালয়ে যায়নি।’

স্থানীয়রা জানান, বান্দরবান ডলুপাড়ার হেলাল বিভিন্ন কথা বলে স্কুলছাত্রী ও তার মাকে বিয়েতে রাজি করায়। চার মাস আগে আকদ হয়। শুক্রবার কনে নিতে আসার আগেই মেয়ের মায়ের কাছ থেকে অঙ্গীকার নামা নিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম