দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় চুক্তির মৌলিক অংশ বাস্তবায়নের দাবি

বান্দরবান প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৭, ১৭:০৯আপডেট : ০২ ডিসেম্বর ২০১৭, ১৭:১৮

আলোচনা সভায় বক্তারা (ছবি- প্রতিনিধি)

দেশের পার্বত্য এলাকায় দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়নের দাবি জানিয়েছে চট্টগ্রাম জন-সংহতি সমিতি (জেএসএস)।

শনিবার (২ ডিসেম্বর) বেলা ২টার দিকে পার্বত্য শান্তি চুক্তির দুই দশক পূর্তি উপলক্ষে বান্দরবান শহরের পুরাতন রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত এক আলোচনা সভায় জেএসএস-এর নেতারা এ দাবি জানান। এর আগে সংগঠনটি পুরাতন রাজবাড়ি মাঠ থেকে একটি র‌্যালি বের করে, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রাজবাড়ি মাঠে এসে মিলিত হয়।

আলোচনা সভায় বক্তারা দাবি করেন, চুক্তির ২০ বছর পার হলেও মৌলিক বিষয়গুলো এখনও বাস্তবায়িত হয়নি। দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় চুক্তির মৌলিক বিষয়গুলোর বাস্তবায়ন জরুরি। সেটা যদি না করা হয়, তবে পার্বত্য চট্টগ্রামে কখনোই শান্তি ফিরবে না।

এসময় বক্তারা চুক্তিবিরোধী ও জুম্ম স্বার্থের পরিপন্থী সব কার্যক্রম প্রতিরোধে জেএসএস নেতাকর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএসএস-এর কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কে এস মং। পার্বত্য শান্তি চুক্তির ২০ বছর পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক উছোমং মারমার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ভূমি বিষয়ক সম্পাদক চিংহ্লামং চাক, জেএসএস বান্দরবান জেলার সাধারণ সম্পাদক ও রোয়াংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ক্যবামং মারমা, মহিলা সমিতির জেলা সভানেত্রী ওয়াইচিং প্রু মারমাসহ পাহাড়ি অঙ্গ সংগঠনের নেতারা।

 

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম