মুন্সীগঞ্জে অপহৃত শিশু গোপালগঞ্জে উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৭, ২০:৩২আপডেট : ০২ ডিসেম্বর ২০১৭, ২০:৪১

অপহরণ

মুন্সীগঞ্জ থেকে অপহৃত হওয়ার একদিন পর শিশু আনাস বিন মাহিমকে (৩) গোপালগঞ্জের মুকসুদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ ডিসেম্বর) সকালে গোপালগঞ্জের মুকসুদপুরের কলিগ্রামের মন্মথ বৈরাগীর বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। পরে এদিন বিকালে গোপালগঞ্জের সিন্দিয়াঘাট ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেন।

শিশু মাহিম মুন্সিগঞ্জের মধ্যম মহাখালী গ্রামের মহিউদ্দিন হাওলাদারের ছেলে। তাকে মুকসুদপুরের ননীক্ষীর ইউনিয়নের বনগ্রামের জগদীস বিশ্বাসের ছেলে জয়ন্ত বিশ্বাস (৩০) অপহরণ করে বলে দাবি পুলিশের।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে মাহিম মধ্যম মহাখালী গ্রামের বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে মুন্সীগঞ্জ পুলিশের দেওয়া তথ্যে সিন্দিয়াঘাট ফাঁড়ির একদল পুলিশ মুকসুদপুরের কলিগ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মন্মথ বৈরাগীর বাড়ি থেকে মাহিমকে উদ্ধার করে।

এসআই আব্দুস সালাম জানান, মাহিমকে তার বাবা-মার কাছে হস্তান্তর করা হয়েছে। অপহরণকারী জয়ন্ত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। তবে আটকের চেষ্টা চলছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম