সিলেটে পাথর কোয়ারি দখল নিয়ে সংঘর্ষ, নিহত ১

সিলেট প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৭, ২৩:৪৬আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৭, ২৩:৫১

সিলেট সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুরে পাথর কোয়ারি দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত হোসাইন আহমদ (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। রবিবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় তিনি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) শামসুল আলম সরকার এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার দুপুর সাড়ে ১২টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) শামসুল আলম সরকার বলেন, ‘শ্রীপুরে পাথর কোয়ারি দখল নিয়ে রবিবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী ও সহ-সভাপতি কামাল আহমদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকজন আহত হন। ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হোসাইন আহমদ নামের একজন রাত সাড়ে ৮টায় মারা যান।’

তিনি দরবস্ত মোহাইল গ্রামের মরতুজ আলী মেম্বারের ছেলে।

হোসাইন আহমদ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল আহমদের অনুসারী বলে স্থানীয়রা জানিয়েছেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম