নীলফামারীতে মুক্তিযোদ্ধাদের নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে সমাবেশ করেছে জলঢাকা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
প্রতিবাদ সমাবেশ থেকে মুক্তিযোদ্ধাদের নিয়ে অশালীন মন্তব্যকারীদের শাস্তির দাবি জানানো হয় উপজেলা প্রশাসনের কাছে।
রবিবার (০৩ নভেম্বর) দুপুরে জেলার জলঢাকা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনসংলগ্ন এলাকায় এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক আসাদুজ্জামান স্টালিন। বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, জেলা সহকারী কমান্ড মমিনুর রহমান, মুক্তিযোদ্ধা মীর হামিদুল এহসান চানু, জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা একে আজাদ, রাবেয়া চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিবেকানন্দ মহন্ত, জাসদের সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম মিতু ও ডোমার উপজেলা সন্তান কমান্ড আহ্বায়ক আল আমীন রহমান, সদস্য সচিব কিষান নাসির প্রমুখ।








