নীলফামারীতে আগুনে ৭ বসতঘর পুড়ে ছাই

নীলফামারী প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৭, ২৩:২৭আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ২৩:৩৪

পুড়ে যাওয়া বসতঘরগুলো (ছবি- প্রতিনিধি)

নীলফামারীর সদর উপজেলায় আগুন লেগে দুই কৃষক পরিবারের ৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সংগলশী ইউনিয়নের শিমুলতলী গ্রামের কোরানিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। উত্তরা ইপিজেডের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদশা মামুন এ তথ্য নিশ্চিত করেন।

ক্ষতিগ্রস্ত দুই কৃষক হলেন, আব্দুল রহীম ও তার বড় ভাই আব্দুল আলিম। তারা সংগলশী ইউনিয়নের শিমুলতলী গ্রামের কোরানিপাড়ার বাসিন্দা। আব্দুল রহীম ও আব্দুল আলিমের দাবি, এ দুর্ঘটনায় তাদের প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, আব্দুল রহীমের বাড়ির রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা আব্দুল আলিমের ঘরগুলোতেও ছড়িয়ে পড়ে। এতে মোট ৭টি বসতঘর, ঘরগুলোর মধ্যে থাকা আসবাবপত্র, ধান, চাল ও নগদ টাকা পুড়ে যায়।

উত্তরা ইপিজেডের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদশা মামুন বলেন, ‘একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলে ওই গ্রামের ১৫টি পরিবার রক্ষা পায়।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম