মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছেন জিয়া: মেনন

পাবনা প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৭, ০২:৪০আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ০২:৪৮

সমাবেশে অন্যান্যের মধ্যে রাশেদ খান মেনন (ছবি- প্রতিনিধি)

১৫ আগস্টের হত্যাকাণ্ড সমাজতন্ত্রের গতিকে পাল্টে দিয়েছিল বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেছেন, ‘জিয়াউর রহমান সমাজতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতাকে নির্বাসনে পাঠিয়েছিলেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনাকেও হত্যা করেছেন।’

বুধবার (৬ ডিসেম্বর) বিকালে পাবনার টাউন হল মুক্তমঞ্চে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রুশ বিপ্লবের শতবর্ষ উদযাপন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি পাবনা জেলা শাখা।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ‘গত ৩ বছরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচারপতি ও সংসদ সদস্যসহ সব সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বেড়েছে। তবে এ সময়ের মধ্যে একবারও শ্রমিকদের বেতন বাড়ায়নি মজুরি কমিশন।’

ওয়ার্কার্স পাটি পাবনা জেলা শাখার সভাপতি কমরেড জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য ইয়াছিন আলী, ওয়ার্কার্স পাটির কেন্দ্রীয় নেতা দিপংকর সাহা দিপু, এ দলের পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ডাক্তার সরোয়ার জাহান ফয়েজ, জাসদ (ইনু) জেলা শাখার সভাপতি শেখ আনিছুজ্জামান, গণতন্ত্রী পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ বুরো, ন্যাপ জেলা শাখার সভাপতি রেজাউল করিম মনি এবং জাতীয় কৃষক ও ক্ষেতমজুর সমিতির জেলা শাখার সভাপতি শহীদুল্লাহ প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম