ডিসেম্বরে আরও দু’টি ফেরি নামছে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে: নৌপরিবহনমন্ত্রী

রাজবাড়ী প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৭, ২২:৩৬আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ২২:৪৫

বক্তব্য রাখছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান

দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটের বিশৃঙ্খলা থাকবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেছেন, ‘ফেরিস্বল্পতা দূর করতে ডিসেম্বর মাসে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে আরও দুইটি নতুন ফেরি নামানো হচ্ছে। এছাড়া জরুরি পচনশীল ও যাত্রীবাহী পরিবহনের সঙ্গে ভারতগামী কোচগুলো অগ্রাধিকার ভিত্তিতে পার হবে।’

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট রেস্টহাউস চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শাজাহান খান বলেন, ‘স্বাধীনতার পর দেশে ২০টি ফেরি কেনা হয়। ২০০৯-২০১৩ সালের মধ্যে বর্তমান সরকার ১৭টি ফেরি কিনেছে। নতুন আরও বেশ কিছু ফেরি দেশে তৈরি হচ্ছে। এই ফেরিগুলো চলাচল শুরু হলেই দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে আর যানজট থাকবে না।’

জেলা প্রশাসক মো. শওকত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ কাজী কেরামত আলী, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান জ্ঞান রঞ্জন শীল, যুগ্ম-সচিব সহিদুল ইসলাম, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান মোজাম্মেল হক, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপার সালমা বেগম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কাজী ইরাদত আলী।

সভায় দৌলতদিয়া-পাটুরিয়া উভয় ঘাটে যানবাহন থেকে চাঁদাবাজিসহ আরও কিছু অভিযোগ উঠে। এসব অভিযোগ তদন্তে ১২ সদস্যের একটি কমিটি গঠনের ঘোষণা দেন নৌপরিবহনমন্ত্রী। জেলা প্রশাসককে আহ্বায়ক করে পুলিশ সুপার, শ্রমিক পরিবহন, শ্রমিক ফেডারেশন, রাজবাড়ী পরিবহন শ্রমিক সংগঠন, বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ’র প্রতিনিধির সমন্বয়ে এ কমিটি গঠন করা হবে বলেও জানান মন্ত্রী।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম