মৌলভীবাজার জেলা বিএনপির সম্পাদককে কেন্দ্রের সতর্কবার্তা

মৌলভীবাজার প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৭, ১১:১৪আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ১১:১৪

জেলা সভাপতি ও বিভাগীর সাংগঠনিক সম্পাদককে পাঠানো কেন্দ্রীয় বিএনপির চিঠি

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের পুত্র এম নাসের রহমানের নির্বাচনী এলাকায় কমিটি গঠনের ব্যাপারে অনাধিকার চর্চা না করার জন্য মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজানকে সতর্ক করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ সতর্কবার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।  
এ নির্দেশনা না মানলে মিজানুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে চিঠিতে। চিঠিতে বলা হয়- ‘মিজানুর রহমান মিজান মৌলভীবাজার সদর, পৌরসভা ও রাজনগর উপজেলায় বর্তমান বৈধ কমিটির বিপরীতে নতুন কমিটি করেছেন। যার কোনও এখতিয়ার মিজানুর রহমান মিজানের নেই। এরূপ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য মিজানকে নির্দেশ প্রদান করা হচ্ছে।’

চিঠিতে আরও উল্লেখ করা হয়- ‘মৌলভীবাজার পৌরসভা, রাজনগর ও সদর উপজেলা কমিটিসমূহ দলের সকল কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। জেলা বিএনপির সভাপতি  ও সাবেক এম পি এম নাসের রহমানের নির্বাচনী এলাকা ওই দুই উপজেলা। এ এলাকায় মিজানুর রহমানের কার্যকলাপে বিএনপির ভোটাররা বিভ্রান্ত হচ্ছেন।’

জানা যায়, মৌলভীবাজার সদরের সব ইউনিয়ন ও পৌরসভা এবং রাজনগর থানাসহ সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করছেন। মিজানুর রহমান মিজান সাধারণ সম্পাদক মনোনীত হওয়ার পর নাসের রহমানের গঠিত কমিটির বিপরীতে পাল্টা কমিটি গঠন করছেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, ‘চিঠির ব্যাপারে আমি মাত্র শুনলাম। সত্যতা পাইনি এখনো, তবে  আমার বিরুদ্ধে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক