মালয়েশিয়ায় বাংলাদেশির মৃত্যু, পরিবারের দাবি হত্যা

যশোর প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৭, ১৪:০২আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ১৪:০৮

সুমন হোসেন আকাশ (ছবি- প্রতিনিধি)

জীবিকার সন্ধানে চার বছর আগে মালয়েশিয়ায় যান যশোরের ঝিকরগাছা উপজেলার সুমন হোসেন আকাশ (২৩)। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) তিনি লাশ হয়ে দেশে ফিরেছেন। সুমনের পরিবারের অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে।

নিহত সুমন ঝিকরগাছা উপজেলার পুরনন্দরপুর গ্রামের লিয়াকত হোসেনের ছেলে।

নিহতের ভাই নাঈম হোসেন বলেন, ‘চার বছর আগে আকাশ মালয়েশিয়া যায়। সেখান থেকে সেলিম নামে এক ব্যক্তি গত ৪ ডিসেম্বর মোবাইল ফোনে আমাদের জানায়, সুমন আত্মহত্যা করেছে। পরে মালয়েশিয়ার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) আমার ভাইয়ের লাশ দেশে পাঠানো হয়। কিন্তু সে আত্মহত্যা করতে পারে না। তাকে কোনও কারণে হত্যা করা হয়েছে। আমরা আদালতের মাধ্যমে আইনের আশ্রয় নিয়েছি।’

ঝিকরগাছা থানার এসআই ফজলে রাব্বি বলেন, ‘নিহত সুমনের লাশ ঝিকরগাছা থানায় বৃহস্পতিবার সকালে আসে। আদালতের নির্দেশ অনুযায়ী রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলামের উপস্থিতিতে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ‘সুমন হোসেন নামে এক যুবক মালয়েশিয়ায় খুন হয়েছে বলে তার পরিবার অভিযোগ তুলেছে। এজন্য আইন অনুযায়ী লাশের সুরতহাল রিপোর্ট করার সময় আমি উপস্থিত ছিলাম। পরে ময়নাতদন্তের জন্য লাশ যশোর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম