চুয়াডাঙ্গায় প্রতিমা ভাঙচুরের মামলায় গ্রেফতার ৬

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৭, ১৯:৩৯আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ১৯:৪৭

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে তাদের গ্রেফতার করা হয়। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) লুৎফুর কবির এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার এরশাদপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে রাজিব (৩৫), একই গ্রামের রমজান আলীর ছেলে শরিয়তুল ইসলাম (৩৫), তার ভাই মারফত আলী (২৯), কালিদাসপুর গ্রামের আকরাম আলীর ছেলে সুমন (৩৬), আশাননগর গ্রামের নুরুল ইসলামের ছেলে আবুল কালাম (২১) ও তার ভাই সোহাগ আহম্মেদ (২০)।

ওসি লুৎফুর কবির জানান, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলা শহরের পুরাতন বাজার কলেজপাড়া এলাকার ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে ১৪-১৫ জন যুবক চারতলা মোড়ে পৌঁছে শ্রী শ্রী সত্য নারায়ণ মন্দিরের কালী মূর্তি, হিন্দু ধর্মালম্বীদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে। এসময় দুর্বৃত্তরা চারতলা মোড়ের ল্যাম্পপোস্ট ও সিসি ক্যামেরাও ভাঙচুর করে। এ ঘটনার পর শুক্রবার মন্দিরের সাধারণ সম্পাদক অমল কুমার বিশ্বাস বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপর আজ (শনিবার) দুপুরে ৬ জনকে গ্রেফতার করা হয়।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম