পুলিশের মামলা নিচ্ছে না পুলিশ!

কুমিল্লা প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৭, ০৪:৪৮আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ০৪:৫৮
image

পুলিশ

কুমিল্লার মনোহরগঞ্জ থানার পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা গ্রহণ করছে না পুলিশ। হামলার শিকার পুলিশ সদস্যদের অভিযোগ, লিখিত অভিযোগ করলেও তা মামলা হিসেবে গ্রহণ করা হচ্ছে না।  ফলে আসামি এখনও গ্রেফতার হয়নি। ছাড়া  দাউদকান্দি মডেল থানার পুলিশ কনস্টেবল মো. হাসানকে (৩০) কোপানোর ঘটনায় তার বাবা মানিক জমদ্দার বাদী হয়ে একটি মামলা করলেও কোনও আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মনোহরগঞ্জ থানার চার পুলিশ সদস্যের অভিযোগ, হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কয়েকবার অভিযোগ নিয়ে গেলেও ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তা আমলে নেননি। তারা বলেন, ‘আমরা পুলিশ সদস্যরা স্থানীয় ছাত্রলীগের হাতে মার খেয়েছি এবং আহত হয়েছি, এটা আমাদের জন্য লজ্জার।’

মামলা না নেওয়ার অভিযোগের বিষয়ে ওসি মোহাম্মদ সামছুজ্জামান বলেন, ‘এসআইসহ চার পুলিশ সদস্যদের ওপর হামলা মামলা হওয়ার মতো অভিযোগ না। এখন পর্যন্ত কেউ আমার কাছে লিখিত অভিযোগ করেনি। আর মামলা না হওয়ায় কাউকে আটক বা গ্রেফতারও করা হয়নি।’

তবে ভুক্তভোগী পুলিশ সদস্যদের অভিযোগ, এ ঘটনায় থানায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করা হলেও রহস্যজনকভাবে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হচ্ছে না।

গত ২৭ নভেম্বর রাতে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খোদাইভিটা এলাকায় মাদক ব্যবসায়ী ও ডাকাত দলের সদস্য মো. শহিদকে আটক করে পুলিশ। এর জেরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে একদল দুর্বৃত্ত পুলিশের দুই কর্মকর্তাসহ চার সদস্যকে পিটিয়ে ও ইট-পাটকেল মেরে আহত করে। হামলায় আহত হন, এসআই মিন্টু মোল্লা, এএসআই মামুন মিয়া, পুলিশ সদস্য আনিস ও নায়েব আলী।

এদিকে, একই দিন রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির হাসানপুর এলাকায় দাউদকান্দি মডেল থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মো. হাসানকে (৩০) দুর্বৃত্তরা কুপিয়ে আহত করেছে। রাত পৌনে ৯টার দিকে হাসান গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে দাউদকান্দি থানার দিকে যাচ্ছিলেন। মোটর সাইকেলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির হাসানপুর এলাকায় পৌঁছালে দুস্কৃতকারীরা মোটরসাইকেলটির গতিরোধ করে হাসানকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।

কুমিল্লার দাউদকান্দি মডেল থানায় ওসি মিজানুর রহমান জানান, পুলিশ কনস্টেবল মো. হাসানের বাবা মানিক জমাদ্দার বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। আমরা হামলার বিষয়টি নিয়ে তদন্ত করছি। আশা করি, হামলাকারীদের শিগগিরই আইনের আওতায় আনতে পারবো।’ 

/এমএ/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম