কুড়িগ্রামে ইউএনও’র উপস্থিতিতে বন্ধ হলো বাল্য বিয়ে

কুড়িগ্রাম প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৭, ০৯:০৮আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ১১:২৩

বাল্য বিয়ে কুড়িগ্রাম সদর উপজেলার পুরাতন শহরের মরাকাটা গ্রামে কনের বাড়িতে উপস্থিত হয়ে বাল্য বিয়ে বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিন আল পারভেজ। শনিবার রাতে তিনি ওই বাল্য বিয়ে বন্ধ করে দেন।

জানা গেছে, রিক্সা চালক বাবা অভাবের কারণে তার মেয়ে লিমা আক্তারকে পাশের গ্রামের এক দিনমজুরের সঙ্গে বিয়ে দিচ্ছিলেন। শারীরিক ও মানসিকভাবে উপযুক্ত না হওয়ায় নিজের বিয়েতে বাধা দিতে পারছিল না লিমা। পরে খবর পেয়ে ইউএনও আমিন আল পারভেজ কনের বাড়িতে উপস্থিত হয়ে বাল্য বিয়ের আয়োজন বন্ধ করে দেন।

ইউএনও আমিন আল পারভেজ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়ে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসকের নির্দেশে শনিবার (৯ ডিসেম্বর) রাত আটটার দিকে লিমার বাড়িতে উপস্থিত হই। সে সময় স্থানীয় মুক্তিযোদ্ধা নুরুজ্জামানের আন্তরিক সহযোগীতায় লিমার বাবা-মাকে বাল্য বিয়ের কুফল বোঝাতে সক্ষম হই। পরে লিমার বাবা-মা মেয়েকে বাল্য বিয়ে না দেওয়ার প্রতিশ্রুতি দেন।’

তিনি আরও বলেন, ‘লিমা স্থানীয় জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। সে বিয়েতে রাজি ছিল না। বিয়ের সুফল বা কুফলও সে ভালো বোঝে না। মেয়ের বিয়ের আইনানুগ বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না এমন শর্তে লিমার বাবা-মায়ের কাছ থেকে মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করা হয়েছে।’

আরও পড়ুন:
‘বাড়াবাড়ি করলে আরেকটি লাশ পড়বে’

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম