‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা সংক্রান্ত রুলের শুনানি ১৮ জানুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৭, ১৩:০৯আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ১৩:১৮

হাইকোর্ট ‘জয় বাংলা’কে কেন জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে জারি করা রুলের শুনানির জন্য আগামী ১৮ জানুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট। 

রবিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এসময় আদালতে শুনানি করেন রিটকারী আইনজীবী বশীর আহমেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন তাপস কুমার বিশ্বাস।

পরে বশির আহমেদ জানান, রুলের শুনানির জন্য আগামী ১৮ জানুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট। তবে এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষের কোনও বক্তব্য থাকলে তা আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ৪ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বশীর আহমেদ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করেন। একইদিন সেই রিট আবেদনের শুনানি নিয়ে ‘জয় বাংলা’কে কেন জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। 

একইসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও শিক্ষা সচিবকে আজ রবিবারের (১০ ডিসেম্বর) মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতেই আদালত রুলের শুনানির জন্য ১৮ জানুয়ারি দিন ধার্য করেন।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম