সাবেক এমপি জয়নুল আবেদিন সরকার আর নেই

লালমনিরহাট প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৭, ১২:৪৩আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ১২:৪৬

সাবেক সাংসদ জয়নুল আবেদিন
লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সাবেক সংসদ সদস্য জয়নুল আবেদিন সরকার আর নেই। আজ বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার ছেলে শাহজাদ ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। 

মৃত্যুকালে জয়নুল আবেদিনের বয়স হয়েছিল প্রায় ৬৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। সদ্য প্রয়াত এ সাংসদের বাড়ি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ডাকবাংলো এলাকায়। 

আজ বুধবার জাতীয় সংসদ ভবন এলাকায় জয়নুল আবেদিনের প্রথম জানাজা শেষে মরদেহ হাতীবান্ধায় নেওয়া হবে। আগামীকাল বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর ২টায় হাতীবান্ধা এসএস উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, জয়নুল আবেদিন সরকার লালমনিরহাট-১ আসন থেকে ১৯৮৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রথমবারের মতো সংষদ সদস্য নির্বাচিত হন। এরপর জাতীয় পার্টিতে যোগদান করে আরও তিন বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে বিএনপিতে যোগদান করে লালমনিরহাট জেলা শাখায় সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে স্থানীয় আওয়ামী লীগসহ সব দলের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম