কক্সবাজারের টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে ২০টি কুঁড়ে ঘর পুড়ে গেছে। বুধবার (১৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। টেকনাফ থানার ওসি মো. মাইন উদ্দিন খান এ খবর নিশ্চিত করেছেন।
ওসি জানান, বাজার এলাকায় অনিবন্ধিত ওই রোহিঙ্গা ক্যাম্পে হঠাৎ আগুন লাগে। স্থানীয়দের থেকে খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
ওসি মো. মাইন উদ্দিন খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এ ঘটনায় কোনও আহতের খবর পাওয়া যায়নি বলে ওসি জানিয়েছেন।








