কুবিতে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০

কুমিল্লা প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৭, ২৩:৪১আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ২৩:৪৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকালে হওয়া এ সংঘর্ষে যুগ্ম-সাধারণ সম্পাদকসহ দুই পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সংঘর্ষের পর থেকে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। মারামারিতে অংশ নেওয়া ছাত্রলীগ নেতাদের অধিকাংশই ক্যাম্পাসের ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থী এবং এদের প্রায় সবার নামই শাখা ছাত্রলীগের কমিটিতে রয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিজয় দিবস উপলক্ষে শাখা ছাত্রলীগ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের প্রথম রাউন্ডে কাজী নজরুল ইসলাম হলের কলা ও সমাজবিজ্ঞান অনুষদ এবং শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের মধ্যে খেলা হয়। খেলা চলাকালে এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের সঙ্গে যুগ্ম-সাধারণ সম্পাদক স্বজন বরণ বিশ্বাসের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মাজেদের অনুসারী ও উপ-প্রচার সম্পাদক আহমেদ আলী বুখারী স্বজন বরণকে স্ট্যাম্প দিয়ে কোমরে আঘাত করেন। এসময় ছাত্রলীগ কর্মী ও স্বজনের অনুসারী সিফাত ফায়েজ ও আতিকুর রহমান এগিয়ে এলে তাদের স্ট্যাম্প দিয়ে মাথায় আঘাত করেন মাজেদের অনুসারী যুগ্ম-সাধারণ সম্পাদক বায়েজিদ ইসলাম গল্প, উপ-আইন বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম সৈকত, উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক মুনতাসির আহমেদ হৃদয়।

সূত্র আরও জানায়, গুরুতর আহত হওয়ায় আতিকুর রহমানকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ উভয় পক্ষের নেতাকর্মীকে থামানোর চেষ্টা করেন। হলে ফেরার পথে শালবন বিহারের সামনে স্বজন বরণের উপর হামলা চালান রেজাউল ইসলাম মাজেদ, আহমেদ আলী বুখারী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সজীব দেবনাথ, বায়জিদ ইসলাম গল্প ও সাংগঠনিক সম্পাদক মেজবাহুল হক শান্ত। এসময় স্বজন বরণকে মাটিতে ফেলে ক্রিকেট ব্যাট দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্বজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ ব্যাপারে রেজাউল ইসলাম মাজেদ বলেন, ‘কোন গ্রুপ নয়। খেলার ভিতরে একটু হাতাহাতি হয়েছে। আমরা বসে সমাধান করব।’

শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘আমি ঘটনার সময় উপস্থিত ছিলাম। আমি তাদের থামানোর চেষ্টা করেছি। যারা মারামারি করেছে, তাদের সবাইকে আমি দেখেছি। কেন্দ্রের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’

প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘ছাত্রদের মধ্যে মারামারি হয়েছে। আমি ঘটনার কথা শুনেই অ্যাম্বুলেন্স পাঠিয়েছে। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম