বিজয়ের উৎসবে স্মৃতিসৌধে শিশু-কিশোরেরা

সাভার প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৭, ১৬:৫৫আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ১৬:৫৭

স্মৃতিসৌধে অভিভাবদের সঙ্গে শিশুদের পদচারণা হাতে জাতীয় পতাকা, মাথায় বাংলাদেশের মানচিত্রসহ ফিতা, আবার কারও কারও গায়ে লাল-সবুজ রঙয়ের পোশাক। সবার চোখে মুখে বিজয়ের হাতছানি। ছেলে বুড়ো আর তরুণ-তরুণীর সঙ্গে পাল্লা দিয়ে শিশুরাও বাবা-মা ও স্বজনদের সঙ্গে ছুটে চলে এসেছে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। লাখো শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন তারা। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে লাখো মানুষের জনস্রোতেও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সাভার স্মৃতিসৌধে ঘুরতে আসা অনেক শিশুর বাবা-মা’র সঙ্গে কথা বলে জানা যায়, এ প্রজন্মের তরুণ-তরুণীসহ শিশুরাও এখন বিজয় দিবসের কথা জানতে চায়, মুক্তিযুদ্ধের ইতিহাস শুনতে চায়। নিজের ইচ্ছাতেই তারা স্মৃতিসৌধে আসার জন্য অভিভাবকদের বলে। এ কারণেই অনেক ভিড়ের মধ্যেও তাদের সঙ্গে নিয়ে আসতে হয় বলে জানান অভিভাবকরা।

স্মৃতিসৌধের উন্মুক্ত মঞ্চে শিক্ষার্থীরা  বিজয়ের সকালে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। স্মৃতিসৌধের উন্মুক্ত মঞ্চে ঢাকা জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নেয় মডেল টাউন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। বিজয়ের গানে গানে পুরো স্মৃতিসৌধ এলাকা মুখরিত করে রাখে তারা।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান