বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেলো একজনের

জামালপুর প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৪, ১৯:১১আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৯:১১

জামালপুরের মাদারগঞ্জে বউ শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে একজন নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মির্জাপুর আকন্দ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জয়নাল আকন্দ (৪০)। হামলায় আরও দুই জন আহত হন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে নিহতের চাচা খুরু আকন্দের মেয়ে ফুলেরা বেগমের সঙ্গে পাশের বাড়ির শাবু মিয়ার ছেলে নূর ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে আছে। শনিবার দুপুরে ফুলেরা বেগমের সঙ্গে তার শাশুড়ির ঝগড়া শুরু হলে পাশের বাড়ি থেকে চাচাতো ভাই জয়নাল আকন্দ কয়েকজনকে সঙ্গে নিয়ে আসেন।

এ সময় বাগবিতণ্ডার এক পর্যায়ে শাবু মিয়া তার পরিবারের লোকজনদের সঙ্গে নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে জয়নাল আকন্দ, আলমগীর (২৪) ও বাবুল (৩০) গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথেই জয়নাল আকন্দের মৃত্যু হয়।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মনজুরুল বারী বলেন, নিহতের মাথায় আঘাতের কারণে ভেতরে প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ওসি মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের ধরতে চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের