চট্টগ্রামে পরিবহন ব্যবসায়ী হারুন হত্যা মামলায় একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ ডিসেম্বর ২০১৭, ০৫:০৩আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ০৫:১৩

গ্রেফতার

চট্টগ্রামে পরিবহন ব্যবসায়ী হারুন হত্যা মামলায় মো. জসিম উদ্দিন (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৭ ডিসেম্বর) সকালে সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্জিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার জসিম অভিযুক্ত নুরুন্নবীর সহযোগী বলে জানিয়েছে পুলিশ।

মর্জিনা আক্তার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জসিমকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তাবে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’

গত ৩ ডিসেম্বর নগরীর কদমতলী এলাকায় স্থানীয় পরিবহন ব্যবসায়ী হারুন অর রশিদ চৌধুরীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। হারুন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক ডেপুটি মেয়র প্রয়াত দস্তগীর চৌধুরীর বড় ভাই শহীদ মুক্তিযোদ্ধা আলমগীর চৌধুরীর ছেলে। স্থানীয় ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন হারুন। পরিবারের দাবি, চাঁদাবাজির প্রতিবাদ করায় পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডের বাসিন্দা মাদক ব্যবসায়ী মোশারফ হোসেন লিটন তার সহযোগীদের নিয়ে হারুনকে হত্যা করে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম