নারায়ণগঞ্জে আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৭, ১৫:১৫আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ১৫:১৯

গ্রেফতার হওয়া দুই জন (ছবি- প্রতিনিধি)

নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইকবারদী বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেফাতার করা হয়। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ র‌্যাব-১১ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার হওয়া দুই জন হলো– কুমিল্লার চৌদ্দগ্রাম থানার জাহিদুল ইসলাম ওরফে কাওসার (৩২) এবং গাইবান্ধার সদর থানার মো. মশিউর রহমান ওরফে জীবন (২৮)।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আনসারুল্লাহ বাংলা টিমের কিছু সদস্য গোপন বৈঠকের জন্য একত্রিত হয়েছে –এমন সংবাদ পেয়ে র‌্যাবের একটি দল আড়াইহাজার ইকবারদী বাসস্ট্যান্ডে অভিযান চালায়। এ অভিযানে কাওসার ও জীবন গ্রেফতার হয়। এসময় তাদের কাছ থেকে জঙ্গিবাদী লিফলেট ও দুইটি চাপাতি উদ্ধার করা হয়। গ্রেফতার দুই জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম