ডাকাতির প্রস্তুতিকালে আটক দুই

হিলি প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৭, ০৪:৩৯আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ০৪:৪৩

ডাকাতির প্রস্তুতিকালে আটক দুই দিনাজপুরের হিলিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুইটি হাসুয়া, একটি রামদা, তিনটি চাকু, ছয়টি ফেনসিডিলের বোতল ও কিছু পোশাক উদ্ধার করা হয়। আটককৃত দুই ডাকাত হচ্ছে হাকিমপুর উপজেলার জাংগই গ্রামের শামসুর রহমানের ছেলে রুবেল মিয়া (২৫) এবং মহেশপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে আলমগীর হোসেন (২৩)।

মঙ্গলবার ভোরে হিলির দূর্জনপুর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

হাকিমপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আব্দুস সবুর বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে হিলির দূর্জনপুর এলাকায় সড়কে ডাকাতির প্রস্তুতির সময় একটি সংঘবদ্ধ ডাকাত দলকে ধাওয়া দেয় পুলিশ। এ সময় রুবেল ও আলমগীর নামের দুই ডাকাতকে আটক করতে পারলেও অন্যরা পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি হাসুয়া, একটি রামদা, তিনটি চাকু, ছয়টি ফেনসিলের বোতল ও কিছু পোশাক উদ্ধার করা হয়েছে। মামলার পর আদালতের মাধ্যমে তাদের দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম