নির্ভয়ে ভোট দিচ্ছেন ভোটাররা

রংপুর প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০১৭, ১৪:৪৭আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ১৫:০৫

ভোট দিতে সারি বেঁধে দাঁড়িয়েছিলেন নারী ভোটাররা

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে নির্ভয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কমতে থাকে। দুপুরের দিকে ভোটকেন্দ্রগুলোতে তেমন একটা লাইন দেখা না গেলেও ভোটাররা ধীর গতিতে আসছিলেন।তবে যারা ভোট দিতে এসেছেন তারা কেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। ভোট সুষ্ঠুভাবে হচ্ছে বলেও জানিয়েছেন তারা।

 এদিকে, নির্বাচন কমিশনের কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তাদের ধারণা, শেষ সময়ে আবারও ভোটারদের উপস্থিতি বাড়বে।

চব্বিশ হাজারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়া শেষে চব্বিশ হাজারি গ্রামের প্রতীমা (২০) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২০ মিনিট আগে ভোট দিয়েছি। কেন্দ্রে ভোট দিতে আমার কোনও অসুবিধা হয়নি।’

ভোটকেন্দ্রে যাচ্ছেন ভোটাররা

কেন্দ্রে আসার সময় কেউ বাধা দিয়েছিল কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, পথে কেউ বাধা দেয়নি। এমনকি কোনও ব্যক্তিকে ভোট দিতেও কেউ চাপ দেয়নি।

একই এলাকার চন্দন (৪৫) নামে এক ভোটার বলেন, ‘এইমাত্র ভোট দিতে কেন্দ্রে আসলাম। কোনও লাইন নেই। ভোট দিতে এসে কোনও সমস্যা হয়নি।’

ভোট দেওয়ার জন্য পুরুষ ভোটারদের দীর্ঘ সারি

জাহানারা (৪৫) নামে এক ভোটার জানান, প্রায় আধা ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে। তবে ভোট দেওয়ায় আমাকে কেউ বাধা দেয়নি।

রুমি (১৯) নামে ভোট দিতে আসা এক ছাত্রী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রথমবার ভোট দিতে এসেছি। খুবই ভালো লাগছে। কেন্দ্রে ভোট দেওয়ার পরিবেশ ভালো। কেউ কোনও বাধা দেয়নি।

ভোটার তালিকায় নিজেদের নাম খুঁজছেন ভোটাররা

আকরাম হোসেন (২৩) নামে এক ভোটার বলেন, ‘দোকান বন্ধ করে ভোট দিতে এসেছি। ভোট দিতে আমাকে লাইনে দাঁড়াতে হয়নি। কেন্দ্র প্রায় ফাঁকা ছিল। ভোট দিতে আমাকে কেউ প্রলুব্ধ করেনি।’

 

 

/এসএনএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম