দেবীগঞ্জের ৪ গ্রামে বিদ্যুৎ–সংযোগ উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০১৭, ১৮:৪০আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ১৯:০২

পঞ্চগড়

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ও শালডাঙ্গা ইউনিয়নের চার গ্রামে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জজ, কৃষকলীগ নেতা আব্দুর রহমান, শালডাঙ্গা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মাসুমসহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

অনুষ্ঠান সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির অর্থায়নে ১৮ লাখ টাকা ব্যয়ে দেড় কিলোমিটারজুড়ে বিদ্যুৎ লাইন টানা হয়। এতে দন্ডপাল ইউনিয়নের প্রধানাবাদ গ্রামে প্রথম পর্যায়ে ৮২টি আবাসিক, বাণিজ্যিক, সেচ ও দাতব্য প্রতিষ্ঠান বিদ্যুৎ সংযোগ পায়।

অন্যদিকে, একই প্রতিষ্ঠানের অর্থায়নে ৫৮ লাখ টাকা ব্যয়ে ৪ কিলোমিটারজুড়ে বিদ্যুৎ লাইন টানা হয়। এতে শালডাঙ্গা ইউনিয়নের ধ্যানগ্রাম, মুসলিমকামাত ও কাটনহাড়ি গ্রামে প্রথম পর্যায়ে ১৪৮টি আবাসিক, বাণিজ্যিক, সেচ ও দাতব্য প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ পায়।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম