শিশুদের নিয়ে জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতা হবে: মোস্তফা জব্বার

ফেনী প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৭, ০৯:৪১আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ০৯:৫৪

মোস্তফা জব্বার (ফাইল ছবি) ২০১৮ সালের শুরুতে তৃতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে একটি জাতীয় শিশু প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানিয়েছেন বেসিস সভাপতি মোস্তফা জব্বার। তিনি বলেন, ‘সেই লক্ষ্য নিয়ে শিশু-কিশোরদের প্রোগ্রামিং শিক্ষা শীর্ষক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এতে তৃতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য স্ক্র্যাচ প্রোগ্রামিং শেখানো হচ্ছে।’

শনিবার (২২ ডিসেম্বর) ফেনীর ফুলগাজিতে স্কুল পর্যায়ের ছাত্রছাত্রীদের নিয়ে দিনব্যাপী কম্পিউটার ও ইন্টারনেট অ্যাওয়ারনেস বিষয়ে আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানের সমপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় মোস্তফা জব্বার বলেন, ‘আমরা স্নাতক বা উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের প্রোগ্রামিং শেখানোর কথা ভাবি। কিন্তু ওরা বস্তুত শৈশব থেকেই প্রোগ্রামিং এর ধারণা পেতে পারে। আমরা শিশুদের জন্য সেই ব্যবস্থাটিই করতে চাই। শিশুদের প্রোগ্রামিং শেখানোর মাধ্যমেই সেটির সূচনা করছি। ২০১৮ সালের শুরুতে এইসব শিক্ষার্থীদের নিয়ে একটি জাতীয় শিশু প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করব’

দিনব্যাপী কম্পিউটার ও ইন্টারনেট অ্যাওয়ারনেস বিষয়ে আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে ফুলগাজির  দেড় পাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৫টি হাই স্কুলের প্রায় ৫০০ শিক্ষার্থী অংশ নেন। এসময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মোস্তাফা জব্বারসহ বিআইটিএম-এর প্রোগ্রামিং প্রশিক্ষকেরা প্রশিক্ষণ দেন।

এসময় গ্রামের তরুণ-তরুণীদের জীবন যাত্রার মান উন্নয়ন ও শিক্ষার জন্য প্রোজেক্ট ‘ড্রিমস ফর টুমোরো’-এর উদ্বোধন করেন ফেনীর জেলা প্রশাসক মনোজ কুমার রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব আইয়ুবুর রহমান, ডা. মোস্তাক হাসান সাত্তার পিনু প্রমুখ।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান