শ্রীপুরের ওসির বিরুদ্ধে আইজিপির কাছে অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০১৭, ১২:১৬আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৭, ১৩:০১

আইজিপির কাছে দায়ের করা অভিযোগপত্র বাবার নিরাপত্তায় আইনি সহায়তা চেয়ে ব্যার্থ হয়ে মহা পুলিশ পরিদর্শকের (আইজিপি) কাছে গাজীপুরের শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ করেছেন এক নারী। অভিযোগটি আমলে নিয়ে গাজীপুরের পুলিশ সুপারকে প্রতিবেদন দাখিলের নির্দেশও দিয়েছেন আইজিপি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ওসি আসাদুজ্জামান।
ওসির বিরুদ্ধে অভিযোগকারী নারীর নাম উম্মে মারিয়া মায়া। তিনি শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা গ্রামের মাহাবুব আলম খাঁনের মেয়ে।
অভিযোগে মায়া বলেন, এ বছরের জুলাই মাসে তাদের বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা করেন তার চাচাত ভাই রিপন খাঁন। এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি জানালে তারা চলাচলের জন্য ওই রাস্তা উম্মুক্ত রাখার সিদ্ধান্ত দিয়ে মীমাংসা করে দেন। তবে এই মীমাংসা না মেনে রিপন সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা চালান।
অভিযোগে বলা হয়েছে, এ বিষয়ে শ্রীপুর থানায় মামলা করতে গেলে ওসি আসাদুজ্জামান মামলা নিতে অপারগতা প্রকাশ করেন এবং ওই নারীর সঙ্গে দুর্ব্যবহার করেন। থানায় মামলা না নিলে মায়া শেষ পর্যন্ত গাজীপুর আদালতে মামলা দায়ের করেন। আদালত ওই মামলায় শ্রীপুর থানা পুলিশকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। এই মামলার প্রতিবেদন দেওয়ার জন্যও ওসি ঘুষ দাবি করেন বলে উল্লেখ করা হয়েছে আইজিপির কাছে জমা দেওয়া অভিযোগে।
এতে আরও বলা হয়েছে, ঘুষ না দেওয়ায় গত ২২ অক্টোবর রাত ৯টার দিকে ওই নারীর বাড়িতে ঢুকে তার মাসহ স্বজনদের গ্রেফতার করে থানায় নিয়ে মারধর করেন উপ-পরিদর্শক (এসআই) এখলাস উদ্দিন। পরে স্বজনদেরকে মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছেন এবং ক্রসফায়ারের হুমকি দিয়েছেন ওসি আসাদুজ্জামান। ওই নারীরা এখন আদালত থেকে জামিনে মুক্ত আছেন।
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই নারী আমার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করেছেন, তা সঠিক নয়। যাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা ছিল। সে কারণেই তাদের গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।’

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম