৬ পৌরসভা ও ৩৭ ইউপিতে ভোট গণনা চলছে

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ ডিসেম্বর ২০১৭, ১৭:৩৮আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ১৭:৫২





পঞ্চগড়ের বোদা পৌরসভায় ভোট গণনা চলছে দেশের ৬টি পৌরসভা ও ৩৭টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ শেষে গণনা চলছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়। কুমিল্লায় বিএনপি সমর্থিত ১২ জনসহ ১৪ জন চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন। লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রের পাশের ৯টি বাড়িতে আগুন দেওয়া হয়েছে।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :

কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লার চার উপজেলার ১৫টি ইউনিয়ন নির্বাচনে সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থীদের কেন্দ্র দখল, এজেন্টদের মারধর, জাল ভোট এবং অধিকাংশ ভোটকেন্দ্রে রাতেই নৌকার ব্যালেটে আগাম সিল মারার অভিযোগ এনে বিএনপি মনোনীত ১২ চেয়ারম্যান প্রার্থীসহ ১৪ জন নির্বাচন বয়কট করেছেন। তাদের অভিযোগ বিভিন্ন কেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা নিজেই প্রকাশ্যে ভোট দিয়েছেন এবং জাল ভোট দেওয়ার ব্যবস্থা করেছেন।

সাতক্ষীরা প্রতিনিধি জানিয়েছেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে ও আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে গণনা চলছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, পশ্চিম চর আলেকজান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বা্ইরে ভোটারদের প্রভাবিত করাকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগেও ধাওয়া-পাল্টা ধাওয়া হয় এ কেন্দ্রে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন।  এসময় কেন্দ্রের আশে-পাশের ৯টি বসত ঘর ভাঙচুর করা হয়। বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে তারা। এতে সাধারণ ভোটার ও শিশুদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করে।

যেসব পৌরসভাগুলোতে নির্বাচন হয়েছে সেগুলো হলো- নাটোরের বনপাড়া, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আফলাডাঙ্গা, জামালপুরের বকশীগঞ্জ, রাজশাহীর বাঘা ও দিনাজপুরের বিরল পৌরসভা।







যেসব ইউপিতে নির্বাচন হয়েছে সেগুলো হলো- নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও এবং জোয়ারী, দিনাজপুরের বিরল উপজেলার রাজারামপুর, গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী, কেডিকে ও মনোহরপুর, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর, বুড়াইচ ও গোপালপুর, শরীয়তপুরে জাজিরা উপজেলার মুলনা, ভোলার চরফ্যাশন উপজেলার জিন্নাগড়, নীলকমল ও আমিনাবাদ, পটুয়াখালীন দশমিনা উপজেলার রণগোপালদী, হবিগঞ্জের সদর উপজেলার নুরপুর ও ব্রাহ্মণডোরা, মৌলভীবাজার জুড়ী উপজেলার ফুলতলা, কুমিল্লার লাকসাম উপজেলার বাকই দক্ষিণ, মুদাফ্ফরগঞ্জ উত্তর ও মুদাফ্ফরগঞ্জ দক্ষিণ, লাঙ্গলকোর্ট উপজেলার দৌলখাড়, রায়কোট উত্তর, রায়কোট দক্ষিণ, আদ্রা উত্তর, আদ্রা দক্ষিণ, জোড্ডা পূর্ব, জোড্ডা পশ্চিম ও বটতলী, দাউদাকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ, বারপাড়া ও দৌলতপুর, লালমাই উপজেলার বাকই উত্তর, নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই, নোয়াখালী ও ধর্মপুর এবং লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডার।




/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম