বাংলার মাটিতে জঙ্গিদের জায়গা হবে না: ইকবাল সোবহান

সাতক্ষীরা প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৭, ২২:২২আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ২২:৩১

বক্তব্য রাখছেন ইকবাল সোবহান চৌধুরী (ছবি- প্রতিনিধি)

বাংলার মাটিতে উগ্র মৌলবাদী ও জঙ্গিদের কোনও জায়গা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবের ত্রি-তল ভবন উদ্বোধন ও প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি একথা জানান।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘বর্তমান সরকার গণমাধ্যম ও সাংবাদিকতার উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সাংবাদিকদের নিরাপত্তায় কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছে।’

দায়িত্ব পালন করতে গিয়ে খুলনা অঞ্চলে স ম আলাউদ্দিন, মানিক সাহা, শামসুর রহমান কেবলসহ সারাদেশে অসংখ্য সাংবাদিক হত্যার শিকার হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না। এটা অত্যন্ত দুঃখজনক।’

সাতক্ষীরা প্রেসক্লাবের বহুতল ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস দিয়ে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেও আপনাদের সহযোগিতা করেছেন, আবারও করবেন।’

সাতক্ষীরা প্রেসক্লাবের বিদায়ী সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রেসক্লাবের কৃষ্ণচূড়া চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন– বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জগলুল হায়দার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম রিফাত আমিন, জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সিনিয়র সাংবাদিক সুভাষ চৌধুরী, প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আবু আহমেদ ও সাধারণ সম্পাদক আব্দুল বারী।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম