প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ১০

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৭, ০১:৫৭আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ০২:০২

Narayanjang নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রুপের সংর্ঘষে নারীসহ ১০ জন আহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের প্যাচাইন গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় প্রতিপক্ষের সাতটি ঘরে ভাঙচুর ও লুটপাট চালানোর খবর পাওয়া গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের প্যাচাইন গ্রামের কামিজউদ্দিনের সঙ্গে পাশ্ববর্তী তোতা মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে শনিবার দুপুরে তাদের মধ্যে বিতণ্ডা হয়। এরই জের ধরে তোতা মিয়ার নেতৃত্বে চাঁন মিয়া, সুরুজ মিয়া, শাহিন, দুলাল, ওসমান, কাজল, আব্দুল, লোকমান, বাবুল, নাইম, মোস্তফা, রহিম, আবুল কালামসহ ২০-২৫ জনের একটি দল লাঠিসোঁটা ও দা, টেঁটা, বল্লম নিয়ে কামিজউদ্দিনের বাড়িতে গিয়ে হামলা করে। বাড়িঘর ভাঙচুর ও মালামাল লুট করে। এ সময় বাধা দিতে গেলে আলমগীর, ইয়াসিন, মিনারা, আারজুদা, সুমাসহ ১০ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় শনিবার সন্ধ্যায় কামিজউদ্দিন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করছেন।

আহত কামিজউদ্দিন বলেন, তোতা মিয়া প্রভাবশালী হওয়ার কারণে এলাকায় আধিপত্য বিস্তার করে আমার কেনা সম্পত্তি দখলের চেষ্টা করে। এতে বাধা দেওয়ায় আমাদের বাড়ির সাতটি ঘর ভাঙচুর ও লুটপাট করে। নারীসহ ১০ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।

অভিযুক্ত তোতা মিয়া অভিযোগ অস্বিকার করে বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তি আমরা দখলে নিয়েছি। প্রতিপক্ষের হামলায় আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে।

সোনারগাঁ থানার ওসি (তদন্ত) সোয়েব খাঁন বলেন, হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় অভিযোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম