দেশের প্রথম কোরআন ভাস্কর্যের উদ্বোধন আজ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৭, ০৯:২৬আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ১১:১০





দেশের প্রথম কোরআন ভাস্কর্যের উদ্বোধন আজ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা পৌর শহরে নির্মিত দেশের প্রথম কোরআন ভাস্কর্যের উদ্বোধন হবে আজ (৩১ ডিসেম্বর)। রবিবার সকালে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ভাস্কর্যটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।




গত ছয় মাস আগে কসবা পৌরসভার মেয়র এমরানুদ্দীন জুয়েলের তত্ত্বাবধানে ভাস্কর্যটি নির্মাণ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ছাত্র ও উদীয়মান ভাস্কর শিল্পী কামরুল হাসান শিপন। এরপর থেকে এলাকার মানুষের মধ্যে এক ধরনের কৌতুহল সৃষ্টি হয়। পরে ভাস্কর্যটির মূল স্থাপনা দাঁড়ানোর পর সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়।
ভাস্কর্যটি দেখতে আসা কসবা চরনাল গ্রামের মনিরুল ইসলাম, গোপিনাথ পুর গ্রামের সিরাজ মিয়া, মঈনপুর গ্রামের আকবর হোসেন জানান, সৌদি আরবের জেদ্দা বিমানবন্দর থেকে নেমে পবিত্র নগরী মক্কার প্রবেশদ্বারে কোরআনের ভাস্কর্য রয়েছে। তবে আমাদের দেশে সম্ভবত এটাই প্রথম।
কসবা পৌরসভার মেয়র এমরানুদ্দিন জুয়েল বলেন, ‘পবিত্র নগরী মক্কার প্রবেশদ্বারে কোরআনের ভাস্কর্যের আদলে কসবা উপজেলা সদরের ব্যস্ততম কদমতলা মোড়ে ভাস্কর্যটি তৈরি করা হয়েছে। একজন মুসলমান হিসেবে আমাদের কিছু দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব বোধ থেকে আমরা পৌরসভায় সর্ব সম্মতিক্রমে এই ভাস্কর্যটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি।’
কসবা পৌর সভার সহকারী প্রকৌশলী মো. কামরুল হাসান বলেন, ‘ভাস্কর্যের উচ্চতা ১৬ ফুট এবং প্রস্থ ৮ ফুট। এটি সম্পূর্ণ এডিবির অর্থায়নে প্রায় ৬ লাখ টাকা ব্যায়ে নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজ বাস্তবায়ন করছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সান কমিউনিকেশন।’
ভাস্কর্য সর্ম্পকে কসবা আড়াইবাড়ী মাদ্রাসার অধ্যক্ষ গোলাম সারোয়ার সায়েদি বলেন, ‘কোরআনের আদলে তৈরি এ ভাস্কর্যটি ইসলামী মূল্যবোধ অক্ষুন্ন রাখার ক্ষেত্রে আলোর দিশারী হয়ে থাকবে। তাই এ ভাস্কর্যের প্রতি যেন অবমাননা না হয় সেদিকেও নজর রাখতে হবে।’
কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রহুল আমিন ভুঁইয়া বকুল বলেন, ‘অপরাধমুক্ত সমাজ গঠন এবং সুন্দর পরিবেশ গড়ে তুলতে কসবার মুসলমানের কাছে এই ভাস্কর্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।’
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘দেশের প্রথম কোরআন ভাস্কর্যটি উদ্বোধনের অপেক্ষায় আছে। এজন্যে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’
আরও পড়ুন:
একগুচ্ছ উপহার নিয়ে আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী


/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম