‘পাকিস্তানের দালালরা এখনও ষড়যন্ত্র করছে’

ময়মনসিংহ প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৭, ১৯:৪৪আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ১৯:৪৮

ময়মনসিংহের সমাবেশ শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে দলের মধ্যে সকল ভেদাভেদ ভুলে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘পাকিস্তানের পতাকা বহনকারী দালাল রাজাকাররা এখনও ষড়যন্ত্র করছে ক্ষমতায় যাওয়ার জন্য।’

রবিবার (৩১ ডিসেম্বর) বিকালে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্বরে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত বিজয় পতাকা মিছিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় ড. রাজ্জাক বলেন, ‘তথাকথিত সুশীল সমাজের একজন ড. কামাল হোসেন দাবি করেন তিনি নাকি সংবিধানের অন্যতম প্রণেতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই হচ্ছেন সংবিধানের প্রণেতা। বঙ্গবন্ধু গাইডলাইন দিয়েছেন, দর্শন দিয়েছেন, আদর্শ দিয়েছেন এবং মুক্তিযুদ্ধের চেতনাতেই সংবিধান লেখা হয়েছে।’

বিজয় পতাকা মিছিল

গত নির্বাচনে ১৫৪ জন এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বর্তমান সরকারকে অবৈধ দাবি করে ড. কামাল হোসেনের কয়েক দিন আগে দেওয়া বক্তব্যের প্রতিবাদ করে আব্দুর রাজ্জাক আরও বলেন, ‘আপনি কি কখনও জনগণের ভোটে নির্বাচিত হতে পেরেছিলেন, আপনি নিজেও তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হয়ে মন্ত্রী হয়েছিলেন।’

আলোচনা সভা শেষে রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্বর থেকে বিজয় পতাকা মিছিল বের করে শহর প্রদক্ষিণ শেষে টাউন হল চত্বরে এসে শেষ হয়।

আলোচনা সভায় বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অসীম কুমার উকিল, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, পৌর মেয়র ইকরামুল হক টিটু প্রমুখ। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম